গত ১০ জুলাই ২০২৫ এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিলো এবং এবছর বহু শিক্ষার্থী আশানুরূপ ফল পেয়েছে। তবে সবসময়ই এমন কিছু শিক্ষার্থী থেকেই যায় যে যারা হয়তো বা ভালো পরীক্ষা দেয়া সত্বেও সেরকম ফলাফল আসেনি। তাঁরাই বোর্ড চ্যালেঞ্জ করেছিলো এবং সেই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে আগামী ১০ আগস্ট। কি হতে যাচ্ছে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৫ এ ? শিক্ষার্থীরা কি তাঁদের কাঙ্ক্ষিত ফল এবার অর্জন করতে পারবে? এটি আসলে রেজাল্ট দেয়ার পরই জানা যাবে। সবার না হলেও অনেকেরই ফল পরিবর্তন হয়ে থাকে বোর্ড চ্যালেঞ্জ এর মাধ্যমে।
বোর্ড চ্যালেঞ্জ নিয়ে অনেকেরই ধারণা, খাতা নতুন করে মূল্যায়ন করা হয়। তবে বাস্তবে বিষয়টি ভিন্ন। এখানে মূলত পরীক্ষকের দেওয়া নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কিনা তা যাচাই করা হয়। কোথাও যোগফলে ভুল পাওয়া গেলে তা সংশোধন করে সংশোধিত ফল প্রকাশ করা হয়। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কিভাবে দেখতে হয় সেটা জানেন কি? যেহেতু ফলাফল খুবই নিকটে সেহেতু রেজাল্ট দেখার উপায়টি অবশ্যই জেনে রাখা উচিৎ। আমরা একে একে এখানে সবকিছু আলোচনা করবো।
বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কী?
বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট মূলত খাতা পুনঃমূল্যায়নের ফলাফল। শিক্ষার্থীরা যখন বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে, তখন শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট খাতার যোগফল পুনঃগণনা, অনিচ্ছাকৃত বাদ পড়া মার্ক যোগ করা এবং উত্তরপত্র মিলিয়ে দেখে। যদি কোনো ভুল থাকে তবে তা সংশোধন করে নতুন ফলাফল প্রকাশ করা হয়।
এখানে মনে রাখা জরুরি—বোর্ড চ্যালেঞ্জে নম্বর কমে যায় না, বরং বাড়তে পারে বা অপরিবর্তিত থাকতে পারে।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ সংক্ষিপ্ত তথ্য
| বিষয় | তথ্য |
|---|---|
| মূল ফল প্রকাশের তারিখ | ১০ জুলাই ২০২৫ |
| বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরুর তারিখ | ১১ জুলাই ২০২৫ |
| আবেদন শেষ তারিখ | ১৭ জুলাই ২০২৫ |
| বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের তারিখ | ১০ আগস্ট ২০২৫ |
| রেজাল্ট দেখার মাধ্যম | বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, PDF ফাইল |
SSC Board Challenge Result 2025
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, নিয়ম অনুযায়ী এসএসসি ফল ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের ফল প্রকাশ করতে হয়। সেই ধারাবাহিকতায় এ বছরের পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

এ বছর পুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয় ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত, যেখানে আবেদনকারীরা টেলিটক মোবাইল অপারেটরের নির্ধারিত প্রক্রিয়ায় প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি প্রদান করে আবেদন সম্পন্ন করেন। এবারের পুনঃমূল্যায়ন প্রক্রিয়ায় রেকর্ডসংখ্যক ৯২,৮৬৩ জন শিক্ষার্থী মোট ২,২৩,৬৬৪টি খাতা পুনঃমূল্যায়নের জন্য জমা দেন।
এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী পাস করতে পারেননি। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী রয়েছেন।
মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য এবারের আবেদন সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দাখিল পরীক্ষায় মোট ২৮,৪৮৪টি খাতা পুনঃমূল্যায়নের জন্য চ্যালেঞ্জ করা হয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্যও বড় পরিমাণ আবেদন এসেছে, যেখানে ভোকেশনাল পরীক্ষায় ১৭,৫৩৭টি খাতা চ্যালেঞ্জের জন্য জমা পড়েছে।
গত বছরের তুলনায় এ বছর আবেদনকারীর সংখ্যা প্রায় ২১ হাজার বেড়েছে এবং চ্যালেঞ্জ হওয়া খাতার সংখ্যাও প্রায় ৪০ হাজার বৃদ্ধি পেয়েছে। এবার খুবই স্বচ্ছতার সাথে খাতা মূল্যায়ন করা হয়েছে এবং এজন্যই A+ এর সংখ্যা তুলনামূলক কম। কেউ কেউ হয়তো ভালো পরীক্ষা দিয়েও কাঙ্ক্ষিত নম্বরটি পান নি, যার কারণে পয়েন্ট কমে গিয়েছে। আবার কেউ কেউ অনাকাঙ্ক্ষিতভাবে ফেল করেছেন।এমন অনেক শিক্ষার্থীই এবার খাতা পুনঃমূল্যায়নের আবেদন করেছেন।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে প্রকাশিত হবে?
বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে আগামী ১০ আগস্ট। যারা এসএসসি ফলাফলের পর নম্বর কম পেয়েছেন বা কোন বিষয়ে অনিচ্ছাকৃত ফেল এসেছে তাঁরা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন এবং নিয়মানুযায়ী ৩০ দিনের ভিতরে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেয়া হয়। সেই ধারাবাহিকতায় আগামীকালই প্রকাশ পেতে যাচ্ছে এই ফলাফল। আশা করা যায় অনেকেই তাঁদের কাঙ্ক্ষিত ফল পাবেন এই রেজাল্টের মাধ্যমে। এছাড়া দেখে নিন এইচএসসি পরীক্ষার ফলাফল ।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট চেক করবেন কিভাবে?
বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সাধারণ এসএসসি ফলাফলের মতো সরাসরি দেখা যায় না। প্রতিটি শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে শুধুমাত্র যাদের ফলাফল পরিবর্তন হয়েছে, তাদের রোল নম্বরের তালিকা পিডিএফ ফাইল আকারে প্রকাশ করে। আপনি যে শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, সেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফ আকারে শুধুমাত্র যাদের ফলাফলে পরিবর্তন হয়েছে তাদের রোল নম্বরের তালিকা প্রকাশ করা হবে। পিডিএফ ফাইলটি ডাউনলোড করে সহজেই জানতে পারবেন আপনার ফলাফলে কোনো পরিবর্তন হয়েছে কিনা। মনে রাখবেন, যাদের ফলাফলে কোনো পরিবর্তন হয়নি, তাদের নাম বা রোল এই তালিকায় প্রকাশ করা হয় না।
📂 এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৫ – সকল বোর্ডের PDF
| রাজশাহী বোর্ড | PDF ডাউনলোড করুন |
|---|---|
| ঢাকা বোর্ড | PDF ডাউনলোড করুন |
| কুমিল্লা বোর্ড | PDF ডাউনলোড করুন |
| চট্টগ্রাম বোর্ড | PDF ডাউনলোড করুন |
| বরিশাল বোর্ড | PDF ডাউনলোড করুন |
| যশোর বোর্ড | PDF ডাউনলোড করুন |
| সিলেট বোর্ড | PDF ডাউনলোড করুন |
| দিনাজপুর বোর্ড | PDF ডাউনলোড করুন |
| ময়মনসিংহ বোর্ড | PDF ডাউনলোড করুন |
| মাদ্রাসা বোর্ড | PDF ডাউনলোড করুন |
| কারিগরি বোর্ড | PDF ডাউনলোড করুন |
রোল দিয়ে কি রেজাল্ট চেক করা যায়?
হ্যাঁ, আপনি অনলাইনে রোল নাম্বার দিয়ে খুব সহজে চেক করতে পারবেন বোর্ড চ্যালেঞ্জের ফলাফল। নির্ধারিত বোর্ডের ওয়েবসাইট এ ঢুকলেই আপনি চেক করতে পারবেন আপনার রেজাল্ট। কোন কোন ধাপে কাজটি করবেন তা নিচে উল্লেখ করা হলোঃ
- প্রথমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- সেখানে “Board Challenge Result 2025” বা “Rescrutiny Result” অপশনটি নির্বাচন করুন।
- এরপর পরীক্ষার রোল নম্বর লিখুন এবং বোর্ড, রেজিস্ট্রেশন নম্বর বা পাসের সাল নির্বাচন করুন।
- সব তথ্য পূরণ হলে সাবমিট বাটনে ক্লিক করুন।
- তৎক্ষণাৎ আপনার ফলাফল স্ক্রিনে দেখা যাবে এবং চাইলে সেটি PDF ফাইল হিসেবে ডাউনলোড করে রাখতে পারবেন।
এস এম এস এর মাধ্যমে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট চেক
এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে আপনাকে আলাদা কিছু করার প্রয়োজন নেই। ফলাফল প্রকাশের পর, পুনঃনিরীক্ষণের আবেদনকালে যে ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়েছেন, সেই নম্বরেই সরাসরি এসএমএস পাঠিয়ে নতুন ফলাফল জানিয়ে দেওয়া হবে। তাই ফলাফল দেখার জন্য আলাদা করে কোনো SMS পাঠানোর দরকার নেই।
বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট কমে যেতে পারে কি?
না, বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট কমে যায় না কখনও। যদি আপনার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে অবশ্যই সেটি বাড়বে। যদি পরিবর্তন না হয় তাহলে আগের রেজাল্টই থাকবে। তবে কারো কমে যায় না। তাই এটি নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। খাতা মূল্যায়নের অর্থ হচ্ছে আবেদনকারীদের খাতায় প্রাপ্ত নম্বরে কোথাও কম বেশি হয়েছে বা যোগ করতে ভুল হয়েছে কিনা তা যাচাই করা। প্রকৃতপক্ষে খাতা মূল্যায়ন হয়না, নম্বর যাচাই করে দেখা হয়।
❓ সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন ১: বোর্ড চ্যালেঞ্জ করলে কি অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে?
উত্তর: না, অনেক ক্ষেত্রেই রেজাল্ট অপরিবর্তিত থাকে।
প্রশ্ন ২: বোর্ড চ্যালেঞ্জে কি নম্বর কমে যেতে পারে?
উত্তর: বাংলাদেশে বর্তমানে নম্বর কমে না, কেবল বেড়ে যেতে পারে বা অপরিবর্তিত থাকতে পারে।
প্রশ্ন ৩: বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে প্রকাশ হয়?
উত্তর: সাধারণত আবেদন শেষ হওয়ার ২-৪ সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়।
প্রশ্ন ৪: PDF ফাইল কোথা থেকে ডাউনলোড করব?
উত্তর: প্রতিটি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে PDF ফাইল পাওয়া যাবে।
উপসংহার
প্রতি বছর অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দেওয়ার পরও কাঙ্ক্ষিত নম্বর পায় না। খাতা মূল্যায়ন বা ফলাফল প্রস্তুতির সময় কোনো ভুলের কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষার্থীরা খাতা পুনর্মূল্যায়নের একটি ন্যায্য সুযোগ পান। পুনঃনিরীক্ষণে নম্বর বৃদ্ধি হলে অফিসিয়াল রেজাল্ট পোর্টালে আপডেটেড গ্রেড প্রদর্শিত হবে। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৫ প্রকাশিত হবে আগামী ১০ আগস্ট। এদিন দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের খাতা পুনঃনিরীক্ষণের ফল একসঙ্গে ঘোষণা করা হবে।
কিছু বোর্ড কর্তৃপক্ষ SSC বোর্ড চ্যালেঞ্জের ফলাফল শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানায়, পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হয়। মূলত যেসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসে, কেবল তাদেরকেই শিক্ষা বোর্ড থেকে এসএমএসের মাধ্যমে নতুন ফলাফল জানানো হয়। অন্যদিকে যাদের ফলাফল অপরিবর্তিত থাকে, তাদেরকে কোনো এসএমএস পাঠানো হয় না; তারা চাইলে অনলাইনে নিজ উদ্যোগে ফলাফল দেখে নিতে পারেন।






