বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও অনলাইন মোবাইল লোন বাংলাদেশ চালু হয়েছে। এখন চাইলে মাত্র কয়েক মিনিটে অনলাইন মোবাইল লোন নিতে পারবেন।
কখনো কখনো জরুরী ভিত্তিতে লোনের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু ব্যাংক থেকে জরুরী ভিত্তিতে লোন পাওয়া যায় না। ব্যাংক থেকে লোন পেতে নূন্যতম ২ সপ্তাহ অপেক্ষা করতে হয়।
তাই বর্তমানে জরুরী ভিত্তিতে অনলাইন থেকে লোন নিতে পারবেন। এজন্য অবশ্যই অনলাইন মোবাইল লোন বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখতে হবে।
অনলাইন মোবাইল লোন বাংলাদেশ
বাংলাদেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান অনলাইন মোবাইল লোন চালু করেছে। তবে এর মধ্যে সবথেকে ভালো ও জনপ্রিয় অনলাইন মোবাইল লোন হচ্ছে বিকাশ।
জ্বি, বিকাশ থেকে চাইলে এখন লোন নিতে পারবেন। এজন্য আপনাকে বিকাশের একজন গ্রাহক হতে হবে। বিকাশের বিশেষ কিছু গ্রাহক অনলাইন থেকে এই লোন উত্তোলন করতে পারবে।
বিকাশের অনলাইন মোবাইল লোন কিভাবে নিতে হয় এ বিষয়ে জানতে এই পোস্ট শেষ অব্দি পড়ুন।
বিকাশ থেকে অনলাইন মোবাইল লোন নেওয়ার নিয়ম
বর্তমান সময়ে সিটি ব্যাংক বিকাশের মাধ্যমে অনলাইন মোবাইল লোন চালু করেছে। বিকাশের বিশেষ কিছু গ্রাহক থাকলে বিকাশ থেকে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত লোন নিতে পারবে মাত্র কয়েক মিনিটে।
তবে বিকাশের এই লোন সকল গ্রাহকের জন্য প্রযোজ্য নয়। বিশেষ কিছু স্পেশাল গ্রাহকরা বিকাশ থেকে এই লোন নিতে পারবে।
বিকাশ থেকে অনলাইন লোন নেওয়ার যোগ্যতা
আগেই বলেছি, বিকাশ থেকে অনলাইন লোন সকল গ্রাহকের জন্য প্রযোজ্য না। বিশেষ কিছু গ্রাহকরাই মূলত বিকাশ থেকে ইনস্ট্যান্ট অনলাইন লোন নিতে পারবে।
বিকাশ থেকে লোন নেওয়ার জন্য গ্রাহককে অবশ্যই বিকাশ অ্যাপ ব্যবহার করতে হবে। এর পাশাপাশি বিকাশ অ্যাপের মাধ্যমে অ্যাড মানি, সেন্ড মানি, অনলাইন পেমেন্ট, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, ক্যাশ ইন ইত্যাদি বেশি বেশি করতে হবে।
বিকাশ থেকে লোন নেওয়ার নিয়ম
প্রথমেই বলেছি বিকাশ থেকে লোন নিতে হলে অবশ্যই আপনাকে বিকাশ অ্যাপ ব্যবহার করতে হবে। বিকাশ থেকে লোন নেওয়ার নিয়ম হচ্ছে……..
- সর্বপ্রথম bKash অ্যাপ ওপেন করুন;
- তারপরে হোমপেজ থেকে Loan/লোন অপশনে ক্লিক করুন;
- এবার কত টাকার লোন নিবেন তা সিলেক্ট করুন;
- এখন বিকাশের পিন নাম্বার দিন;
- বিকাশের ব্যালেন্স চেক করুন।
এভাবেই মূলত বিকাশ থেকে মাত্র কয়েক মিনিটে অনলাইন মোবাইল লোন নিতে পারবেন।
বিকাশ লোন পরিশোধের নিয়মাবলি
বিকাশ থেকে লোন নেওয়ার পরে তা নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে হবে। এজন্য অবশ্যই আপনাকে বিকাশ লোন পরিশোধের নিয়ম জানতে হবে।
বিকাশ লোন দুই ভাবে পরিশোধ করা যায়। একটা নিজেই বিকাশ অ্যাপের মাধ্যমে আরেকটা নিকটস্থ বিকাশ কাস্টমার সেন্টারে।
তাই বিকাশ লোন পরিশোধের নির্দিষ্ট সময়ের আগেই বিকাশের লোন পরিশোধ করুন তাহলে সুদের হার কমে আসবে।
FAQ’s
বিকাশ লোন বন্ধ কেন?
বিকাশ লোন এখনো বন্ধ হয়নি। বিকাশ লোন পুনরায় আবারো চালু করা হয়েছে। তাই বিকাশের বিশেষ কিছু গ্রাহক এই লোন উপভোগ করতে পারবে।
বিকাশ অনলাইন মোবাইল লোন কারা পাবে?
বিকাশ থেকে কারা অনলাইন মোবাইল লোন পাবে এটা সম্পূর্ণ নির্ভর করবে বিকাশ মোবাইল ব্যাংকিং এর উপর। তবে যারা বিকাশ অ্যাপের মাধ্যমে বেশি বেশি টাকা লেনদেন করে তারাই মূলত বিকাশের এই লোন পাবে।
বিকাশ দিয়ে ১০ হাজার টাকা লোন পাওয়া যাবে?
জ্বি, বিকাশ দিয়ে ১০ হাজার টাকা লোন পাওয়া যাবে। এজন্য আপনাকে বিকাশ অ্যাপ ওপেন করতে হবে। তারপরে হোম পেজের মেনু অপশন হতে লোন অপশনে ক্লিক করুন। তারপরে ১০ হাজার টাকা লিখে পাসওয়ার্ড দিন।






